বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুক্ত হলো নতুন নেতৃত্ব। দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে সংযুক্ত হয়েছেন গাজীপুরের কৃতি সন্তান মো. সুজন মিয়া।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুরুল আমিন এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক (বীর প্রতীক) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিটি ২৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে প্রকাশ করা হয়।
নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুজন মিয়ার পিতা মুক্তার হোসেন এবং মাতা সূর্য্য বানু। তাঁর স্থায়ী ঠিকানা গফুর খান রোড, সিলমুন, গাজীপুর সিটি কর্পোরেশন।
দলে তাঁর অন্তর্ভুক্তিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। তাঁরা আশা প্রকাশ করেন, মো. সুজন মিয়ার সাংগঠনিক দক্ষতা ও সক্রিয় ভূমিকা আগামী দিনে দলকে আরও শক্তিশালী করবে।
নতুন দায়িত্ব পাওয়ায় মো. সুজন মিয়া দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলের আদর্শ বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।