ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ ২০২৬) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবন সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণ, সাঈদ আহমেদ আসলাম এমপি এবং সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সোলায়মান, পারিবারিক আপিল আদালতের জেলা জজ শেখ আমিনুল ইসলাম, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মহিবুল হাসান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম এবং পুলিশ সুপার রওনক জাহান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুরের জিপি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ও পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপুসহ জেলার বিভিন্ন পর্যায়ের আইনজীবী।
ইফতার মাহফিলে আইনজীবীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা