পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু-এর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক (ইতালি) ঢালী নাসির উদ্দিন।
ঈদের সন্ধ্যায় সৌজন্য সাক্ষাতে তারা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক কল্যাণ ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।
এ সময় উভয়েই দেশের মানুষের সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং দেশের উন্নয়নে তাদের অবদানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।