ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাজিরা দিতে গিয়ে আদালত চত্বরে আসামির মৃত্যু

সাঈদ শিকদার নামের এক আসামি রংপুর আদালতে মামলার হাজিরা দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আদালত চত্বরেই মৃত্যু হয়েছে। তিনি এনজিও ব্র্যাকের চেক ডিজঅনার মামলার আসামি।

নিহত রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের বাসিন্দা।

বুধবার (২৪ জুলাই) দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল জজকোর্ট চত্বরের বাথরুমে মৃত্যুর ঘটনাটি ঘটে।

রংপুর জজকোর্টের আইনজীবী শাহিন হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (২৪ জুলাই) সকালে চেক ডিজঅনার মামলার হাজিরা দিতে আদালত চত্বরে আসেন বৃদ্ধ সাঈদ শিকদার।

তিনি দুপুরের দিকে টয়লেটে গেলে সেখানে তিনি মারা যান। তার বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামে। এ ঘটনার পর তার পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে।