সম্প্রতি পদ্মা সেতুতে মাথা লাগবে গুজব কে কেন্দ্র করে সারা দেশে নিরীহ মানুষ পিটিয়ে মারা হচ্ছে যা নিছক গুজব এবং একটি মারাত্মক ফৌজদারী অপরাধ। পুলিশ হেডকোয়ার্টারের এবং ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে উক্ত গুজবের বিরুদ্ধে ব্যপক প্রচার প্রচারনার অংশ হিসেবে হেমায়তপুর বাগবাড়ি যমুনা গার্মেন্টস এর সামনে মাইকিং করে সাধারন জনগনকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছি। এ ছাড়া বিভিন্ন মসজিদে জুমার নামাজের প্রাক্কালে মিসুল্লিদের মাঝে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয় এবং আইন কেউ যাতে নিজের হাতে তুলে না নেয় সে জন্য সবাইকে সতর্ক করা হয়। উল্লেখ্য ব্যাপক প্রচার প্রচারনার ফলে ইতিমধ্যে জনগনের মাঝে সচেতনতা সৃষ্টি হয়েছে এবং আপাততঃ হেমােয়তপুর ও তার আশপাশ এলাকায় কোনধরনের ছেলেধরার গুজব নেই।