ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ গুজব তৈরীর কারখানা হচ্ছে লন্ডন আর নয়াপল্টন’- তথ্যমন্ত্রী

শনিবার (২৭ জুলাই) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, লন্ডন আর নয়াপল্টন হচ্ছে গুজব তৈরীর কারখানা। ছেলে ধরা গুজব প্রথমে লন্ডন থেকে পোস্ট দিয়ে ছড়ানো হয়। আর সেটি এখানকার কিছু বিএনপি-জামাতের নেতাকর্মী মনিটরিং করে সাড়া দেশে ছড়িয়ে দেন।

তিনি বলেন, ছেলে ধরা গুজবের হোতা লন্ডনে বসে আছে। সেখান থেকে গুজব ছড়ানো হচ্ছে। আর সেটার ডাল-পালা গজিয়ে ছেলে ধরা আতংক ছড়িয়ে পড়েছে। গুজব ছড়িয়ে অনেক নিরীহ মানুষকে পিঠিয়ে হত্যা করা হয়েছে যা অত্যন্ত ন্যাক্কারজনক। সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। এ দলকে যে কেউ সমর্থন করতে পারে। কিন্তু নেতৃত্বের আসনে যে কাউকে আমরা বসাতে পারি না। নেতৃত্বের আসনে তাদেরই বসাতে হবে, যারা দলের দুঃসময়ে বুকে পাথর বেঁধে আওয়ামী লীগ করেছে। এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। কিন্তু নৌকায় আমরা সবাইকে নেব না। আমাদের নৌকা ইতিমধ্যে ভরে গেছে। যারা পিঠ বাঁচানোর জন্য নৌকায় উঠতে চান তাদের নেয়া যাবে না।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তাদের যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিক সম্মেলন করে বলেছেন, মশার কামড়ের জন্যও নাকি আওয়ামীলীগ দায়ী। এরকম হাস্যকর বক্তব্যই প্রমাণ করে তারা যে রাজনৈতিক কতটা দেউলিয়া। মাঠে না থাকলেও ঘাপটি মেরে থাকা বিএনপির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা ডা. মোহাম্মদ সেলিম ও আকতার হোসেন খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।