ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় দূতাবাস অভিমূখে ইসলামী আন্দোলনের গণমিছিল আজ

ভারতীয় সংখ্যালঘু মুসলমানদের উপর বিভিন্ন মিথ্যা অজুহাতে ভারতের উগ্রবাদী হিন্দু কর্তৃক অব্যাহত জুলুম-নির্যাতন, খুন-ধর্ষণ ও গরু-জবাইসহ ধর্মীয় আচার অনুষ্ঠানে বাঁধা প্রদানের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আজ ৩০ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জমায়েত শেষে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে ভারতীয় দূতাবাস অভিমূখে গণমিছিল অনুষ্ঠিত হবে।

গণমিছিলে নেতৃত্ব দিবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। জমায়েতে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামা-মাশায়েখ, দীনদার ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।

ভারতে মুসলিম নিধন বন্ধের দাবিতে চলতি মাসের ৫ জুলাই বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১১ জুলাই গোলটেবিল বৈঠক ও ১৩ জুলাই সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনশেষে দূতাবাস অভিমুখে গণমিছিল কর্মসূচি ঘোষণা করে দলটি। ইতোমধ্যেই গণমিছিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনও শত সাপেক্ষে গণমিছিলের অনুমতি দিয়েছে।

সফলের আহ্বান: ভারতীয় সংখ্যালঘু মুসলমানদের উপর বিভিন্ন মিথ্যা অজুহাতে ভারতের উগ্রবাদী হিন্দু কর্তৃক অব্যাহত জুলুম-নির্যাতন, খুন-ধর্ষণ ও গরু-জবাইসহ ধর্মীয় আচার অনুষ্ঠানে বাঁধা প্রদানের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০ জুলাই মঙ্গলবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ভারতীয় দূতাবাস অভিমূখে গণমিছিল অনুষ্ঠিত হবে।

আগামীকালের গণমিছিলের পর ভারত মুসলিম নিধন বন্ধ না করলে প্রয়োজনে মুসলমানরা ভারত অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবে।

তিনি আগামীকালের গণমিছিল সফল করতে সংগঠনের নেতাকর্মী ও দেশপ্রেমিক ঈমানদার জনতার প্রতি আহ্বান জানান।