ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ রয়েছে: প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বৃহস্পতিবার বলেছেন, সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ রয়েছে।

মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট পরিদর্শনকালে তিনি বলেন, কেউ যেন ত্রাণ বঞ্চিত না হন।

প্রতিমন্ত্রী স্থানীয় প্রশাসনের কাছ থেকে দুর্গত মানুষ ত্রাণ সঠিকভাবে পাচ্ছেন কিনা তার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনো মানুষ যেন খাবারের অভাবে কষ্ট না পান সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান তিনি।

এছাড়া ডা. মো. এনামুর রহমান মুন্সীগঞ্জের নদী ভাঙন ও বন্যার সর্বশেষ পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও লৌহজংযের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবিরুল ইসলাম খান প্রমুখ।