ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, যা বললেন জামালপুরের ডিসি

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীর দাবি করেছেন, তার ভাবমর্যাদা ক্ষুণ্ন করতেই একটি মহল উদ্দেশ্যমূলকভাবে ভিডিও ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে জামালপুর সার্কিট হাউজে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যাতে জামালপুরের ডিসির সঙ্গে এক নারীকে ‘অন্তরঙ্গ’ অবস্থায় দেখা গেছে।

ভিডিওটির ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে এসে আহমেদ কবীর বলেন, ‘যে ফেসবুক আইডি থেকে এটি ছড়ানো হয়েছে, সেটি ফেক এবং ভিডিওটি এডিট করা।’

ভিডিওতে আসা ডিসি অফিসের ওই কক্ষের ব্যাকগ্রাউন্ড, বিছানার চাদর, পোশাকের বর্ণনা দিয়ে কীভাবে এডিট করা- সাংবাদিকরা জানতে চাইলে, সদুত্তর দিতে পারেননি আহমেদ কবীর।

তবে তিনি বিষয়টি অভ্যন্তরীণ অ্যাখ্যা দিয়ে বলেন, ‘তদন্ত চলছে। অফিসিয়ালি তদন্ত করা হবে। তদন্তের পরই সব স্পষ্ট হবে।’