ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসির আপত্তিকর ভিডিও তদন্তে মন্ত্রিপরিষদের কমিটি গঠন

আপত্তিকর ভিডিও প্রকাশ পাওয়ায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তদন্ত কমটি গঠনের আদেশ জারি করেছেন বলে অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) গাফফার খান ইউএনবিকে নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) ড. মুশফিকুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের একজন প্রতিনিধি এবং বিটিআরসি’র একজন প্রতিনিধি।

কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে জামা দিতে বলা হয়েছে।