ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বীমা একটি দেশের অর্থনৈতিক চেহারা পরিবর্তন করে দিতে পারে: শেখ কবির হোসেন

বাংলাদেশকে মধ্যেম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশে নিয়ে যেতে বীমা খাতের বিকাশ প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। সম্প্রতি জীবন বীমা কর্পোরেশনের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি।

শেখ কবির হোসেন আরও বলেন, বীমা একটি দেশের, একটি সমাজের, একটি মানুষের, একটি পরিবারের অর্থনৈতিক চেহারা পরিবর্তন করে দিতে পারে। একটি শক্তিশালী অর্থনীতির পূর্বশর্তই হচ্ছে শক্তিশালী বীমা খাত। যা বাংলাদেশে এখনো তৈরি হয়নি। তবে বীমা আইন হবার পরে গেল ৮ বছরে এই খাত ঘুরে দাঁড়াচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।