১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের একটি কলেজের ছাত্র মাইকেল মিশেল খুন হয়। খুনের অপরাধী সন্দেহে ক্যাথি উডস নামের এক নারীকে দোষী সাব্যস্ত করে সে দেশের আদালত। শাস্তি হিসেবে ক্যাথিকে ৩৫ বছরের কারাদ- দেয়া হয়। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! দীর্ঘ ৩৫ বছর পর তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। আদালত ক্ষতিপূরণ হিসেবে তাকে ২৫ কোটি টাকা দিয়েছেন।
২০১৪ সালে খুনের ঘটনাস্থল থেকে প্রাপ্ত সিগারেট থেকে পাওয়া ডিএনএ পরীক্ষার পর মাইকেল খুনের প্রকৃত অপরাধী কে তা জানতে পারে পুলিশ। জানা গেছে, রোডনে হ্যালবোয়ার নামের এক সিরিয়াল কিলারই সেই খুন করেছিলেন। মাইকেল ছাড়াও হ্যালবোয়ার নামের ওই সিরিয়াল কিলার আরও ছয় জন নারীকে ধর্ষণ করে খুন করেছেন বলে সন্দেহ পুলিশের।
খুনের অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ার পর ২০১৫ সালে জেল থেকে ছাড়া পান তিনি।
বিনা অপরাধে ৩৫ বছর শাস্তি ভোগ করায় ক্যাথিকে ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির আদালত। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা।
ক্ষতিপূরণ পাওয়ার পর ক্যাথির আইনজীবী এলিজাবেথ ওয়াং বলেছেন, বিনা দোষে ক্যাথির জীবন থেকে যে ৩৫টি বছর চলে গেছে তার তুলনায় এ ক্ষতিপূরণ কিছুই নয়। তারপরও এ ক্ষতিপূরণ কিছুটা হলেও তার ক্ষতের প্রলেপ হলো।