ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমধ্যসাগর সাগরে অর্ধশত ভাসমান মানুষ উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় অর্ধশত অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, লিবিয়া উপকূলের কাছে একটি নৌকায় নারী ও শিশুসহ ভাসছিল ৫০ অভিবাসন প্রত্যাশী। এসময় নরওয়ের পতাকাবাহী একটি জাহাজ তাদের উদ্ধার করে।

তবে পানি ও খাদ্যের অভাবে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।