ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর তেজগাঁয়ে গার্মেন্টস শ্রমিক ও পুলিশের সংঘর্ষ

রাজধানীর তেজগাঁয়ে গার্মেন্টস শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। বুধবার দিবাগত রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তেজগাঁয় শিল্পাঞ্চল থানার অফিসার ইন চার্জ (ওসি) আলি হোসেন জানান গত দুদিন ধরে নাসা গার্মেন্টসের শ্রমিক ছাটাই নিয়ে অসন্তোষ বিরাজ করছিল।

বুধবার রাত এগারোটার পর শ্রমিকরা গার্মেন্টসের আসে পাশে এসে অবস্থান নেয়। উত্তেজিত শ্রমিকরা গার্মেন্টসে ভাঙচুর করতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের উপর হামলা করে।