ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ৮ থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিভিন্ন থানার ১১ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করেছে।

তাদের মধ্যে আটজনকে বিভিন্ন থানায় ওসি হিসেবে এবং অন্য তিনজনকে ডিবিতে বদলি করা হয়েছে।

মঙ্গলবার এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে ডিএমপি সদর দপ্তর।

ভাটারা থানার ওসি আবু বকর সিদ্দিককে পল্টন মডেল থানায়, কলাবাগান থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাতকে মতিঝিল থানায়, খিলক্ষেত থানার ওসি মোস্তাজিরুর রহমানকে মিরপুর মডেল থানায়, শ্যামপুর থানার ওসি মিজানুর রহমানকে কোতয়ালি থানায়, উত্তরা পূর্ব থানার ওসি পরিতোষ চন্দ্রকে কলাবাগান থানায়, বিমানবন্দর থানার ওসি মোক্তারুজ্জামানকে ভাটারা থানায়, সবুজবাগ থানার ওসি মফিজুল ইসলামকে শ্যামপুর থানায়, বনানী থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনকে খিলক্ষেত থানায় বদলি করা হয়েছে।

এছাড়া মতিঝিল থানার ওসি ওমর ফারুককে গোয়েন্দা উত্তর বিভাগ, মিরপুর মডেল থানার ওসি দাদন ফকিরকে গোয়েন্দা দক্ষিণ বিভাগ এবং কোতয়ালি থানার ওসি সাহিদুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।