ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের পেঁয়াজ নিয়ে যা হচ্ছে

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। গত এক মাসে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। খালাসের অপেক্ষায় রয়েছে কয়েকটি ট্রলারভর্তি পেঁয়াজ। এসব পেঁয়াজ পাইকারিতে ৫০ টাকায় বিক্রি করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি করা পেঁয়াজ বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের চাহিদা পূরণ করবে বলে জানান সংশ্লিষ্টরা। কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী সেই সিদ্ধান্ত মানছে না।

ভারত থেকে আমদানি বন্ধ হওয়ার পর টেকনাফ দিয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বৃদ্ধি করেছেন ব্যবসায়ীরা। দেশে পেঁয়াজের সঙ্কট নিরসনে প্রতিদিনই মিয়ানমারের পেঁয়াজভর্তি ট্রলার ভিড়ছে টেকনাফ স্থলবন্দর ঘাটে। এ দিকে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ার সুযোগে মিয়ানমারও দাম বাড়িয়ে দিয়েছে। মিয়ানমার থেকে ৪২ টাকা দামে ক্রয় করা হচ্ছে পেঁয়াজ। মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের চাহিদা পূরণ করবে বলে জানান সংশ্লিষ্টরা। মিয়ানমার থেকে ৪২ টাকা দামে ক্রয় করা এসব পেঁয়াজ পাইকারিতে ৫০ টাকায় বিক্রি করার নির্দেশ দিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক। ব্যবসায়ীরা বলছেন, মিয়ানমার থেকে আরো পেঁয়াজ আমদানি করা হবে।

টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন বলেন, সেপ্টেম্বর মাসে তিন হাজার ৫৭৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। চলতি মাসের ২ দিনে এক হাজার ৫৪ মেট্রিক টন পেঁয়াজ ছাড় দেয়া হয়েছে। এ ছাড়া মিয়ানমার থেকে আসা ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ খালাসের অপেক্ষায় রয়েছে। মংডু এবং আকিয়াবে পেঁয়াজভর্তি আরো বেশ কয়েকটি ট্রলার আসার পথে রয়েছে। যে হারে পেঁয়াজ আসছে, তাতে সঙ্কট ও মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই।

পেঁয়াজ আমদানি ও বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে এসে আমদানিকারকদের সাথে কথা বলে কক্সবাজারের জেলা প্রশাসক জানান, ‘বাজার দাম সহনশীল রাখতে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি নির্বিঘœ রাখতে হবে। পাশাপাশি স্থানীয়দেরও সুলভ মুল্যে পেঁয়াজ সরবরাহ করতে হবে। মিয়ানমার থেকে ৪২ টাকা দামে ক্রয় করা এসব পেঁয়াজ পাইকারিতে ৫০ টাকার ঊর্ধ্বে বিক্রি না করার পরামর্শ দেয়া হয়েছে। এর বেশি বিক্রি করলে, সিন্ডিকেট করে অতি মুনাফা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ দিকে পেঁয়াজ আমদানি শুল্কমুক্ত হলেও বন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত চার্জ আদায় করছে। তবে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি বন্দর কর্তৃপক্ষ। নানা কৌশলে তিনি সটকে পড়েন।

কক্সবাজার জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, কক্সবাজারে জন্য পেঁয়াজের নতুন ‘দর’ নির্ধারণ করে দিয়েছেন। এখন থেকে নির্ধারিত নতুন দর অনুযায়ী প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি করতে হবে ৫০ টাকায়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত মানতে বলা হয়েছে।

এত দিন মিয়ানমারের পেঁয়াজগুলো চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সংগ্রহ করতে হলেও এখন কক্সবাজারে সরাসরি টেকনাফ স্থলবন্দর থেকে পেঁয়াজ সরবরাহ হবে। টেকনাফ থেকে সংগ্রহ করতে গেলে কক্সবাজারের ব্যবসায়ীদের পেঁয়াজ কিনতে পড়বে কেজি প্রতি সর্বোচ্চ ৪০ থেকে ৪২ টাকা। সেই হিসাবে কক্সবাজারের ব্যবসায়ীরা মিয়ানমারের আমদানিকৃত পেঁয়াজ খুচরা বাজারে ৫০ টাকায় বিক্রি করতে পারবেন।

কক্সবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, টেকনাফ স্থলবন্দর থেকে সরাসরি কক্সবাজার শহরে পেঁয়াজ সরবরাহ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তিনটি ট্রাকে করে শহরে ১৫ টন পেঁয়াজ পৌঁছেছে। এই পেঁয়াজগুলো সাপ্লাই হলে জেলা প্রশাসনের নতুন নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রি করতে ব্যবসায়ীদের অসুবিধা হবে না। তিনি আরো বলেন, তুরস্কসহ বিভিন্ন দেশের পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এরই মধ্যে ১২ থেকে ১৪টি কনটেনার খালাস হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার জেলা প্রশাসন সূত্র সঙ্কট কাটিয়ে না ওঠা পর্যন্ত ৭০ টাকায় পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী সেই সিদ্ধান্ত মানছে না। এখন মিয়ানমারের আমদানিকৃত পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি করার জন্য নতুন করে নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।