ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের দুই প্রকল্পসহ ১০ প্রকল্প একনেকে অনুমোদন

রাজধানীর পরিবহন খাতকে ‍উন্নত করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ৯৪ হাজার কোটি টাকা ব্যয়ে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ প্রকল্প এবং ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপনমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দার্ন রুট’ প্রকল্প অনুমোদন দিয়েছে।

রাজধানীর শের-ই-বাংলা নগরে একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে চারটি সংশোধিতসহ আরও আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘আজ একনেক বৈঠকে ১ লাখ ২৫ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।’

এর মধ্যে সরকারি অর্থায়ন প্রায় ৩০ হাজার ৪৬৬ কোটি ২ লাখ টাকা, সংস্থার নিজস্ব ৫১৫ কোটি ৮৪ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৬৯ হাজার ৪৩ কোটি ৩৭ লাখ টাকা, বলেন তিনি।