হবিগঞ্জের লাখাইয়ে মাহফুজা বেগম (২৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের ভরপূর্ণি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজা বেগম একই ইউনিয়নের গোয়াকাড়া গ্রামের শীর ইসলামের মেয়ে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী মকসুদ আলীকে (৩৫) আটক করেছে।
তিনি আরও জানান, প্রায় ১০ বছর আগে গোয়াকাড়া গ্রামের মাহফুজা বেগমকে বিয়ে করেন ভরপূর্ণি গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে মকসুদ আলী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে নানা কারণে তাদের মাঝে অসন্তোষ দেখা দেয়। সোমবার রাতে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এ সময় মকসুদ আলী মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে স্ত্রী মাহফুজাকে হত্যা করেন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক মকসুদ আলীকে আটক করে মরদেহ থানায় নিয়ে গেছে।