ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মশলায় তেলাপোকা, সু‌প্রিম ডিনার্সকে তিন লাখ টাকা জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর রান্নাঘর। ফ্রিজে কাঁচা মাংসের স‌ঙ্গে রাখা হয়েছে সাদাভাত। মশলার ভেতর দেখা যাচ্ছে তেলাপোকা। এসব অপরা‌ধে রাজধানীর মিরপুর-১ এ সু‌প্রিম ডিনার্স রেস্তোরাঁকে তিন লাখ টাকা জ‌রিমানা করা হয়েছে।

বুধবার রেস্তোরাঁটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এমন দৃশ্য দেখতে পান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তনু চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু চৌধুরী জানান, সু‌প্রিম ডিনার্স রেস্তোরাঁর বা‌ইরে থে‌কে দেখ‌তে খুব চকচ‌কে। কিন্তু ভেত‌রে রান্নাঘর নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ। রেফ্রিজারেটরে কাঁচা মাংসের সঙ্গে সাদাভাত রাখা হয়ে‌ছে। যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষ‌তিকর।

এছাড়া মশলায় ভেতর তেলাপোকা পাওয়া যায়। এসব অপরা‌ধে সু‌প্রিম ডিনার্সকে তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই স‌ঙ্গে ভবিষ্যতে নিরাপদ খাদ্যবিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়।