ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনের ৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডির ৬/এ ঈদগাহ মাঠের পাশে ১২ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ৩টি ইউনিট পাঠানো হয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তিনি আরও বলেন, সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেলেও আগুন নিয়ন্ত্রণকারী দল এখনও কোনো প্রতিবেদন দেননি। আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানা যাবে।