ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মদ পানে বাধা দেয়ায় মেয়েকে গুলি করে হত্যা, বাবা গ্রেফতার

মদ পানে বাধা দেয়ায় নিজের কিশোরী মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক বাবা। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার (২৬ অক্টোবর) ভারতের উত্তরপ্রদেশের সম্ভল গ্রামে এ ঘটনা ঘটে। মেয়েকে হত্যার ঘটনা স্বীকার করেছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তের নাম নেম সিংহ। তিনি সম্ভল জেলার বন্দরাই গ্রামের বাসিন্দা। মদ্যপ পান নিয়ে গত শনিবার কিশোরী মেয়ে নীতেশের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তখনই দেশি পিস্তল বের করে মেয়েকে গুলি করেন তিনি। গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত নেম সিংহের বাড়িতে ছুটে আসেন। তারা পুলিশ খবর দেন। মেয়েটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্থানীয় থানার এসএইচও প্রবীণকুমার সোলাঙ্কি জানান, নেম সিংহকে গ্রেফতার করা হয়েছে। তিনি অপরাধ স্বীকার করেছেন। যে পিস্তল থেকে মেয়েকে গুলি করেছিলেন, সেটিও উদ্ধার করা হয়েছে।