ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’ লীগের ঢাকা দক্ষিণ ও উত্তরের সভাপতি যথাক্রমে মান্নাফি ও বজলুর

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবু আহমেদ মান্নাফি ও হুমায়ূন কবির।

অপরদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি হয়েছেন শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন এস এম মান্নান কচি।

শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

এর আগে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।

অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ২০১২ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।