ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা এবং চিরগৌরবের মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মের স্মৃতিতে সমুজ্জ্বল রাখার প্রয়াসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ১৬ ডিসেম্বর ২০১৯ ‘গৌরবময় বিজয়ের ৪৮ বছর’ শিরোনামে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি এবং ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।