ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাকারের তালিকা স্থগিত করা হয়েছে : মন্ত্রী

মুক্তিযোদ্ধাদের নাম থাকায় রাজাকারের তালিকা স্থগিত করা হয়েছে। পরবর্তী তালিকা প্রকাশ ২৬ শে মার্চ। ১৮ ডিসেম্বর, বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এর আগে গত ১৫ ডিসেম্বর ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

তালিকা প্রকাশের সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, রাজাকারদের এই তালিকা নতুন কোনো তালিকা নয়। নতুনভাবে কাউকে তালিকা করতেও দায়িত্ব দেয়া হয়নি। ওই সময় ডিসি অফিসের রেকর্ড রুমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজি প্রেসের প্রকাশিত গেজেটে যাদের নাম পাওয়া গেছে, তাদের নামই এই সংখ্যার মধ্যে রয়েছে। তবে এটি এখনও পরিপূর্ণ নয়। অনেক জেলার ডিসি জানিয়েছেন, তারা রেকর্ড রুমে এ ধরনের কোনো তথ্য পাননি। আমরা তাদেরকে আরো খোঁজাখুঁজি করার জন্য বলেছি।

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে বিভিন্ন জায়গায়। যাতে যোগ দিয়েছেন মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

তবে, এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।