ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে: রাজা আবদুল্লাহ

বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জকে কাটিয়ে উঠতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার রাজা আল সুলতান আবদুল্লাহ।

তিনি বলেন, আমার কাছে মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা এবং আমাদের সম্প্রদায়ের উন্নতি আনা, এই দুটি চ্যালেঞ্জ মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, তুর্কি রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিসহ অন্যান্য মুসলিম নেতাদের উপস্থিতিতে কুয়ালালামপুর শীর্ষ সম্মেলন উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন।

মুসলিম উম্মাহর দিকে প্রসারিত হওয়ার কথা উল্লেখ করে সুলতান আবদুল্লাহ বলেন, মুসলমানরা তাদের দৈনন্দিন জীবনে ঐক্য অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্ভবত এখন সময় এসেছে আমাদের প্রচেষ্টা প্রসারিত করা।