ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াং স্টার প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে শীতার্তের মাঝে কম্বল বিতরন

হাড় কাঁপানো শীতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের সামাজিক সংগঠন ইয়াং স্টার প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার ভুরভুরিয়া পশ্চিম পাড়ায় এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন সংশোধন চলচ্চিত্রের নির্মাতা ও অভিনেতা রাছেল মিয়া, বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক সভাপতি মাসুম, সাংবাদিক জুয়েল রানা, মোঃ জাকির হোসেন, সীমান্ত ব্যাংকের কর্মকর্তা আরিফুল ইসলাম, সংগঠনের সদস্য জাহিদুল ইসলাম, শামীম, সাইফুল মিয়া, আবদুল, ইয়াদুল, রবি, ইমন, বাবু মিতালী, জুনায়েদ, মোস্তফা, প্রবাসী মোবারক ও ইউসুফ প্রমূখ। অনুষ্ঠানের আয়োজক বিএমএসএফ’র সহযোগি সদস্য আরিফুল ইসলাম মাসুমের সঞ্চালনা দুই শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।