ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর আলাস্কায় মঙ্গলের তাপমাত্রা

যুক্তরাষ্ট্রের আলস্কার বিটলসে গত প্রায় ১০ দিন ধরে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়ামের ওপরে ওঠেনি। গত রোববার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল মাইনাস ৪৭ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার সকালে তাপমাত্রা ছিল মাইনাস ৫৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, শীতকালে মঙ্গলগ্রহে গড়ে এই তাপমাত্রা থাকে।

শুধু বিটলসই নয়। আলাস্কার আরো অন্যান্য অংশে কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ৩৫ থেকে মাইনাস ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দিনের বেলায়ও তাপমাত্রা খুব একটা ওঠে না। সর্বোচ্চ তাপমাত্রা উঠছে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস।