শরীয়তপুর প্রতিনিধি:
নতুন বছরের প্রথম দিনে শরীয়তপুর নবাগত পুলিশ সুপার যোগদান করে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন।
বুধবার ০১ জানুয়ারি বেলা ১২ টায় পুলিশ লাইনস্ ড্রিল সেটে এই সভার আয়োজন করা হয়। শুরুতেই নবাগত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান জেলা সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের রজনীগন্ধা ও লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি বলেন, আমার প্রথম কর্মজীবন শুরু হয়েছে সাংবাদিকতা দিয়ে। আমি মুক্তকণ্ঠ পত্রিকা দিয়ে কর্মজীবন শুরু করেছিলাম। বেতনের দুর্দশা দেখে, কলেজে শিক্ষগতা করি। শিক্ষাগতার পাশাপাশি সাংবাদিকতা ও করতাম। তারপর ২৪তম বিসিএস দিয়ে পুলিশ পেশায় আসি। দেশের বাড়ি রাজশাহী, বাগমারা উপজেলায়।
তিনি বলেন, প্রথম ভালোবাসা যেমন ভোলা যায় না। তেমনি এই পেশার লোকজন ভুলে যাওয়ার নয়। আমি পুলিশ বিভাগকে পরিবর্তন করতে চাই। মানুষ যাতে বলে পুলিশ পরিবর্তন হয়েছে। পুলিশকে যেনো জনগণ দোয়া করে। আমি আপনাদের সহযোগীতা কামনা করছি।
সাংবাদিকদের উদ্যেশে তিনি আরো বলেন, তথ্য গোপন করার কিছু নেই, বলতে হবে। আমরা রাষ্ট্রের জন্য কাজ করি। আপনারও কাজ করেন। পুলিশ জেলার জন্য কি কাজ করলে ভালো হবে।
এমন কোন তথ্য দিয়ে যদি কেউ সহযোগিতা করলে তাকে পুরুস্কৃত করা হবে। এই বলে তার বক্তব্য শেষ করে আলোচনা সভার শেষ করেন।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, কামরুল হাসান, তানভির হায়দার শাওন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুস সামাদ তালুকদার ও ডিআই-১ আজহারুল ইসলাম সহ জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।