ফরিদপুরের ভাঙ্গায় কাউলিবেড়া ইউনিয়নের কাজী ওলিউল্লাহ হাইস্কুল মাঠে বুধবার বিকেলে এক গণ সংবর্ধনা অনুষ্ঠানে কাজী জাফরউল্লাহ বলেছেন আমি রাজনীতি করি শুধু নৌকা পাগল মানুষের অন্তরের অর্ন্তস্থলে একটু জায়গা পেতে।
আমাকে ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রসনের নৌকার পাগল মানুষের কান্নায় আজ আবারও আমি প্রেসিডিয়াম সদস্য। তাদের আর্তনাদে দেশ নেত্রী, মা মাটি মানুষের নেত্রী শেখ হাসিনা মূল্যায়ন করে প্রিসিডিয়াম মেম্বার করেছে। ১/১১ সময় নেত্রীর বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষর দিতে বলায় তার বড় বড় আত্মীয়রা স্বাক্ষর করেছিল কিন্তু আমি জাফরউল্লাহ বলেছিলাম জীবন চলে যাবে তবুও আমার হাত দিয়ে নেত্রীর বিরুদ্ধে স্বাক্ষর করিবনা।
আমার দুর্দিনে আমার সহধর্মীনিকে নৌকা দিয়ে এমপি বানিয়েছেন ভাঙ্গাবাসী। এ ঋণ আমি কোনো দিন ভুলবনা।
আ’লীগের কাউন্সিলে কাজী জাফরউল্লাহকে টানা পাচঁবারের জন্য প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় কাউলিবেড়া ইউনিয়ন আ’লীগের আয়োজনে গণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
কাজী আহসানউল্লার সভাপতিত্বে বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ভাঙ্গা পৌর মেয়র এ এফ এমডি রেজা, ভাঙ্গা উপজেলা আ’লীগের ভারপাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপাপ্ত সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান রাজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহীন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সবুজ মোল্লা সনেট , মহিলা আ’লীগের সভাপতি নাজমুন নাহার সিমা প্রমূখ।