ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় দাবানলে প্রাণহানিতে ঢাকার শোক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ায় দাবানলে প্রাণহানির ঘটনায় সোমবার গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মরিস পেইনকে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, সংকট নিরসনে প্রয়োজনীয় যেকোনো সহায়তার জন্য হাত বাড়াতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়ায় ধ্বংসাত্মক দাবানলে ৬০ লাখ হেক্টর জমি ও উদ্ভিদ এবং অসংখ্য জীবজন্তুর পাশাপাশি ১৪ শ’র বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

ড. মোমেন তার শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি এবং যারা তাদের বাড়িঘর, জমি ও সহায়-সম্পত্তি হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।