বিশেষ প্রতিনিধি: নার্সিং সেবার মান উন্নয়নে নার্সিং ও মিডওয়াফারী অধিদপ্তরে প্রশাসনিক কার্যক্রম আরও সহজিকরণ করা উচিত বলে মন্তব্য করেছেন নার্স।
প্রশাসনিক কার্যক্রম মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার সেন্ট্রেলাইজড থেকে ডিসেন্ট্রেলাইজড করে বিভাগী বা জেলা এমন কি উপজেলা পর্যায়ে নিয়ে যাচ্ছে। কিনতু নার্সিং অধিদপ্তর সকল কার্যক্রম এখনও সেন্ট্রেলাইজড করে রেখেছে।
ফলে সেবা প্রার্থীদের ভুগান্তি বেড়ে গেছে অসহনীয় পর্যায়ে। ছুটিসহ বিভিন্ন কার্যক্রমের জন্য উপজেলা/জেলা থেকে কেন্দ্রে অর্থাৎ ঢাকা মহাপরিচালকের দপ্তরে যেতে হয়। এর চেয়ে বড় ভুগান্তি কি হতে পারে?
.
এ ব্যপারে নার্সিং কর্মকর্তারা মনে করেন, জেলা ও বিভাগীয় পর্যায়ে নার্সিং অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রম বিকেন্দ্রীভুত করা হলে জেলা ও উপজেলায় কর্মরত কর্মচারী/কর্মকর্তাদের ভুগান্তি কমে আসবে। তারা মনে করেন প্রত্যেক জেলা হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্টের কাছে ঐ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের প্রশাসনিক কার্যক্রম প্রদান করা যেতে পারে, যেহতু নার্সিং সুপারিনটেনডেন্ট একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। তাছাড়া জেলা নার্সিং কর্মকর্তার(ডিপিএন) নিকট জেলার সকল প্রাশাসনিক কাজ এবং বিভাগীয় নার্সিং কর্মকর্তার( এডিডি) নিকট বিভাগের সকল প্রশাসনিক কাজ প্রদান করা হলে ভুগান্তি কমে আসবে।
.এ বিষয়ে কয়েকজন নার্সের সাথে আলাপ করলে তারা জানান,
বিষয়টি ভেবে দেখার এখনই সময়। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশের সর্বস্থরের নার্সিং কর্মকর্তারা কর্তৃপক্ষের বরাবরে বিশেষ অনুরোধ ব্যক্ত করেছেন। আমরা বিশ্বাস করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন।