তুরস্কের উপকূলে এজিয়ান সাগরে নৌকা ডুবিতে আট শিশুসহ ১১ অভিবাসী প্রাণ হারিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।
শনিবার রাতে গ্রীক দ্বীপ চিয়োসের বিপরীত দিকে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় পর্যটন রিসোর্ট এলাকা চেসমি উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় আটজনকে উদ্ধার করা হয়। তবে যারা প্রাণ হারিয়েছেন তাদের জাতীয়তার পরিচয় এখনো জানা যায়নি।
গ্রীক দ্বীপ পেক্সির কাছে এজিয়ান সাগরে নৌকাডুবিতে ১২ জনের প্রাণহানি ঘটার কয়েক ঘণ্টা পরেই তুরস্ক উপকূলে এই নৌকাডুবি ঘটে।