ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
রানু এখন রীতিমতো সেলিব্রিটি! বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন রানু। এ বার পাড়ার মঞ্চে গান করে হাততালি কুড়ালেন তিনি।

ফেমাস হওয়ার পরও নিজের পাড়ায় মাত্র দু’টো গান গাইবার সুযোগ পেলেন রানু মণ্ডল!

শুধু দেশেই নয়, বিদেশেও অনেক জায়গায় অনুষ্ঠান করার পর এ বার রানাঘাটের বেগো পাড়ার মঞ্চ মাতালেন রানু মণ্ডল। এক সময় রানাঘাট স্টেশনের ‘ভবঘুরে’ রানু মণ্ডল সেলিব্রেটি হয়ে ওঠার পর এই প্রথম গান গাইলেন নিজের পাড়ায়।

গত বছর এপ্রিল মাসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োর মাধ্যমে সকলের পরিচিত মুখ হয়ে ওঠেন রানু মণ্ডল। তারপর হিমেশ রেশমিয়ার সুরে প্লে-ব্যক করে রানু এখন রীতিমতো সেলিব্রিটি! বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন রানু। এ বার পাড়ার মঞ্চে গান করে হাততালি কুড়ালেন তিনি।

জানা গিয়েছে, গত শনিবার বেগপাড়ায় একটি ক্লাবের পক্ষ থেকে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই গান গেয়েছেন রানু মারিয়া মণ্ডল। উদ্যোক্তারা জানিয়েছে, তাঁর গান শুনে পাড়ার সকলেই খুব খুশি। রানু মণ্ডল মঞ্চে উঠলেই হাততালিতে ফেঁটে পরে। রানু নিজেও জানান, এই অনুষ্ঠানে গান করে তিনি নিজেও বেশ খুশি। তবে অনুষ্ঠানে আরও অনেক শিল্পী থাকায় মাত্র দুটো গান গেয়েই মঞ্চ থেকে নেমে যান রানু মণ্ডল।