শাষন বা শোষক নই, সেবক হতে এসেছি। আস্থা রাখুন, বিপদে আপদে পাশে থেকে জনগণের সেবা করে যাবো। আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মহিলা সংরক্ষিত আসন ১১ এর ২৯,৩০,৩২ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ও আদাবর থানা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক রোজি জোয়ীতা এক স্বাক্ষাতকালে এ কথা বলেন। তিনি বলেন, মহিলা কাউন্সিলর পদে হেলিকপ্টার মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি।
আগামী ৩০ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নিজ এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক করে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডের দিক এলাকাবাসীর কাছে তুলে ধরছি ও ভোট চাচ্ছি। জনগণের রায়ে যদি নির্বাচিত হতে পারি তাহলে সারা জীবন এলাকা ও মানুষের সেবা করে যাবো। এ সময় রোজি জোয়ীতা সকলের কাছে হেলিকপ্টার মার্কায় ভোট ও দোয়া কামনা করেন।