শানে রেসালাতের দুশমন কুখ্যাত জামাত শিবির বেয়াদব শয়তান মিজান আজহারির সভা বন্ধ এবং গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ, কসবা উপজেলা শাখার উদ্যোগে কসবা প্রেস ক্লাব প্রাঙ্গনে আজ বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নিদের্শনায় আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কসবা উপজেলা শাখার সম্মানীত আহ্বায়ক আল্লামা গোলাম সাদেক সাহেব। বক্তব্য রাখেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা এডঃ মাইনুদ্দিন টিটু, এডঃ রাফি উদ্দিন, জেলা নেতা রওনক রুবেল, সাইদুল ইসলাম, মাওলানা আব্দুর রকিব, ডাঃ দেলোয়ার খান বেনু, ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, আশরাফুল ইসলাম, আব্দুল মালেক ও এনামুল মিল্লাত।
সুন্নী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ইসলামের শত্রু শয়তান সালাফি মওদুদিবাদি এ কাফের ওয়াজ মাহফিলের ছদ্মবেশে জংগিবাদি উগ্রবাদি কুফরি মতবাদ ছড়াচ্ছে এবং শানে রেসালাতে অবমাননা করে ঈমানের মূলে আঘাত করে যাচ্ছে।
কোন মুমিনের পক্ষে রাসুলের শানে অবমাননা ধৃষ্টতা সহ্য করা সম্ভব না জানিয়ে বক্তাগণ বলেন, দয়াময় আল্লাহতাআলার হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও প্রাণপ্রিয় আহলে বায়েত রাদিআল্লাহু আনহুমের শানে বেয়াদবি ও অবমাননা প্রাণের বিনিময়ে হলেও প্রতিহত করা হবে।
বক্তাগণ মানবন্ধনে প্রাণাধিক রাসুলের শানে কুফরি অবমাননাকারী শয়তান মিজান আজহারীর গ্রেফতার ও শাস্তির দাবি এবং আগামী ৪ই জানুয়ারী কসবা উপজেলার কালিয়ারা মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কুফরি সভা বন্ধের দাবি জানান।