ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেছেন, সামর্থ্য অনুযায়ী তাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সরকারপ্রধান স্মরণ করেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে। তার ভাষায়, মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে।