ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের হক নষ্ট করে অবৈধ সম্পদ অর্জনকারীদের ছাড় নয়: দুদক চেয়ারম্যান

জনগণের হক নষ্ট করে অবৈধ সম্পদ অর্জনকারীদের ছাড় নেই বলে জারিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ সোমবার দুদক কার্যালয়ে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের দুর্নীতি অভিযোগের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ওয়েট এন্ড সি। আমরা কাউকে ডাকতে কার্পন্য করি না। অভিযুক্তের বক্তব্য জানি এবং তাদের সুযোগ দেই।

উল্লেখ্য, আগামীকাল মেয়র সাঈদ খোকনের এপিএস শেখ কুদ্দুসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।