ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০১৯ সালে ৫৬ জন সাংবাদিক নিহত হয়েছেন: জাতিসংঘ

২০১৯ সালে ৫৬ জন সাংবাদিক নিহত হয়েছেন যাদের বেশিরভাগই সংঘাতপূর্ণ অঞ্চলে মারা গেছেন বলে সোমবার জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) পরিসংখ্যান উদ্ধৃত করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ২০১৮ সালের তুলনায় এই সংখ্যা প্রায় অর্ধেকে নেমেছে, তবে অপরাধীদের অনেককেই আইনের আওতায় আনা যাচ্ছে না বলে তিনি জানান।

২০১৮ সালে ৯৯ সাংবাদিক নিহত হয়েছিল। ইউনেস্কোর তথ্যমতে, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ৮৯৪ সাংবাদিক নিহত হয়েছেন।