সরকার রহিঙ্গা তরুণদের কাজের বিনিময়ে নগদ অর্থ দিতে নারাজ বাস্তুচ্যুত তরুণ রহিঙ্গাদের সমাজবিরোধী কাজ থেকে বিরত রাখতে বিশ^ব্যাংকের ২৯৭ কোটি টাকার প্রকল্প -আমির হামজা
কক্সবাজারে সরকার পরিচালিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের দু’টি ক্যাম্পে ৬০,০০০ তরুণ তরুণী যাতে সমাজবিরোধি কর্মকান্ডে জড়িত হতে না পারে এ জন্য বিশ^ খাদ্য সংস্থা ২৯৭ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকার প্রকল্প গ্রহণ করেছে ।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্র জানায় , এই মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ’ইমারজেন্সী মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসস্পস’ প্রকল্পের প্যাকেজ ডাবøু ডি -০১ বাস্তবায়নের জন্য জাতিসংঘের আওতাধীন বিশ^ খাদ্য সংস্থা ২৯৭ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকার নিয়োগ সম্বলিত প্রস্তাবটি ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভা কমিটি সদয় বিবেচনা ও অনুমোদনের জন্য আগামী সপ্তাহে উপস্থাপন করা হবে ।
ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়ার সচিব মোঃ শাহ কামাল স্বাক্ষরিত এই প্রস্তাবে বলা হয়েছে, ২৫ আগষ্ট ২০১৭ এর পর প্রায় সাত লক্ষাধিক বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকরা বাংলাদেশের আশ্রয় গ্রহণ করে । রহিঙ্গার তরুণ ও তরুনীদের বর্তমানে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাথ উপজেলায় স্থাপিত কুতুপালং এবং নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে বসবাস করছে। উক্ত রোহিঙ্গাদের মধ্যে বিপুলসংখ্যক তরুণ রয়েছে এর সংখ্যা প্রায় ৬০ হাজার হবে, যাদেরকে উৎপাদনশীল কাজে নিয়োজিত না করলে সমাজবিরোধি কর্মকান্ডে যেমন মাদক,বাল্যবিবাহ ইত্যাদি কর্মকান্ডে লিপ্ত হওয়ার সম্ভবনা রয়েছে।
সেই সব তরুণ- তরুণদের উৎপাদনশীল কাজে সম্পৃত্ত করার মাধ্যমে ক্যাম্পের মৌলিক সুবিধাদির উন্নয়ণ করা,সামাজিক কর্মসূচী বাস্তবায়ন ও উদ্বুদ্বকরণ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যেই এই প্রকল্পটি প্রণয়নের কাজ শুরু করা হয় ।
প্রস্তাবটিতে আরো বলা হয়েছে খুবই গুরুপ্তপূর্ণ ভাবে প্রকল্পের উপভোগকারীদের কাজের বিনিময়ে অর্থ প্রদানের ব্যবস্থা রয়েছে । কিন্তু রোহিঙ্গাদের নগদ অর্থ প্রদানের বিষয়ে সরকারী সিদ্বান্তে নিরুৎসাহিত করা হয়েছে ।
দূযোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্র জানায়, তরুণ রোহিঙ্গাদের নগদ অর্থ প্রদান করা হলে তারা নানাধরনের নেশা করতে পারে । এ জন্য সরকার রোহিঙ্গাদেও নগদ অর্থ প্রদানে নিরুসাহিত করা হয়েছে ।
প্রস্তাবে বলা হয়েছে বিশ^ খাদ্য সংস্থা কক্সবাজারে অবস্থিত দুই ক্যাম্পগুলো রহিঙ্গাদের ই-ভাউচারের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে ।
প্রকল্পের মাধ্যমে ক্যাম্পের ভ‚মিক্ষয় রোধে ৯০ হেক্টর জমিতে দেশি প্রজাতির ঘাস রোপন ও সংরক্ষণে সহায়তার কাজে ক্যাম্পের পরিবেশ-পরিচ্ছয়ত রক্ষার্থে ৬ কিঃ মিঃ রাস্তা ও ড্রেন উন্নয়ন ও সংরক্ষণে সহায়তার কাজে,ভ‚মিধস,বন্যা এবং ভ‚ক্ষয় হবে,২.৪ কিলোমিটার পায়ে চলার পথ ও বাঁশের সাঁকো নির্মাণ, পুনর্বাসন,সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা হবে । দুই শরণার্র্থী শিবিওে যেসব রোহিঙ্গা তরুণ ও তরুণীকে কমিনিটি সেবা প্রদান সম্পর্কিত বিশ^ খাদ্য কর্মসূচী কর্তৃক ব্যবহার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান প্রভৃতি কাজ সম্পাদন করা হবে । উক্ত কাজগুলো সরকার ও বিভিন্ন এনজিওর মাধ্যমে ছক করে অংশীদারিত্বমূলক প্রক্রিয়া অনুসরণ করে ।
এই বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের উৎপাদনশীল কর্মকান্ড সম্পৃত্ত করার মাধ্যমে ক্যাম্পের বিদ্যমান সেবাগুলো মান উন্নতকরণ ও জনগণের স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন করার ক্ষমতা বাড়ানো ক্ষেত্রে প্রকল্পটির মূখ্য উদ্দেশ্য রয়েছে।
ক্যাম্প দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ইমারজেন্সী মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসস্পস প্রকল্পের প্যাকেজ ডাবøু ডি -০১ বাস্তবায়নের জন্য জাতিসংঘের আওতাধীন বিশ^ খাদ্য সংস্থা ২৯৭ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকার নিয়োগ সম্বলিত প্রস্তাবটি সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রি সভা কমিটি সদয় বিবেচনা ও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে ।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ( আইডিএ) এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়নের জন্য ইমাজেন্সী মাল্টি সেক্টর রহিঙ্গা ক্রাসিস রেসপন্স প্রকল্পটি বিগত ৭ নভেম্বর , ২০১৮ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদিত হয় । ৯ জুন ২০১৯ সাল বিশ^ ব্যাংক উক্ত তারিখ হতে প্রকল্পটি কার্ষকর করা হয় ।
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) বাংলাদেশে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চ (আইসিপিভিটিআর)।
“এর ফলে মিয়ানমার ও বাংলাদেশসহ এই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার ক্ষেত্রে বহুমাত্রিক প্রভাব পড়বে,” মনে করছে সিঙ্গাপুর ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে সংগঠনটি তাদের বার্ষিক নিরাপত্তা হুমকি পর্যালোচনা প্রতিবেদনে বলেছে, “কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে বর্তমানে আরসা’র প্রায় ৩৫০০ যোদ্ধা আছে।”
উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে এআরএসএ বাহিনী মিয়ানমারে ৩০টি সেনা ক্যাম্পে একযোগে হামলা চালালে ১২ জন সেনা মারা যায়। এরপরই মায়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের জোরপূর্বক বাংলাদেশের সীমান্তে ঠেলে দেয়। ১০ দিনের মধ্যে প্রায় ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা নাগরিক এদেশে কক্সবাজার, উখিয়ায় এসে আশ্রয় নেয়। তাদের বদৌলতে বাংলাদেশ বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবিরে পরিণত হয়েছে। নিজেদের মধ্যেই কেবল নয়, তারা প্রায়ই ছোট-খাটো সংঘর্ষে জড়িয়ে পড়ছেন বাংলাদেশী নাগরিকদের সঙ্গেও।