”আমি মুসলমান, আর আমার স্ত্রী গৌরী (Gauri Khan) হিন্দু। তবে আমার তিন সন্তান শুধুই ভারতীয়।” সম্প্রতি Dance Plus 5 নামে একটি টিভি শো-তে হাজির হয়ে এমনটা সাফ জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান (SRK)। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিং খানের এই ভিডিয়ো।
শাহরুখ বলেন তাঁর বাড়িতে হিন্দু, মুসলিম, কে কোন ধর্মের এসব নিয়ে কোনওদিন চর্চা হয় না। বাদশার কথায়, ”অনেকসময় স্কুলের ফর্মে কোন Religion (ধর্ম) সেটা পূরণ করতে হয়। আমার মেয়ে যখন ছোট, ও আমায় এসে একবার জিজ্ঞাসা করেছিল বাবা আমি কোন ধর্মাবলম্বী? আমি উত্তরে বলি আমরা ভারতীয়, বিশেষ কোনও ধর্মের নই। আর হওয়া উচিতও নয়।”
শনিবার, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে শাহরুখের (ShahRuKh Khan) এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। প্রসঙ্গত, শাহরুখ তাঁর মন্নত-এ যেভাবে আড়ম্বরের সঙ্গে ইদ সেলিব্রেট হয়, ঠিক সেভাবেই হয় গণেশ চতুর্থীর সেলিব্রেশন।