শাহাদাত হোসেন সায়মনঃ মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে গজারিয়া থানায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতি, সামাজিক, সুশিল সমাজের প্রতিনিধি ও জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
মঙ্গলবার (২৮জানুয়ারি) সকাল ১১ টার দিকে থানার প্রাঙ্গনে গজারিয়া থানা পুলিশ আয়োজনে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মো: আব্দুল মোমেন পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলার (প্রশাসন ও ক্রাইম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক বিচারপতি এএফএম আবদুর রহমান, গজারিয়া উপজেলা পরিষদ (সাবেক) চেয়ারম্যান রেফায়েত উল্লাহ্ খান তোতা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখিঁ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে।