শরীয়তপুর নড়িয়া বার্ষিক মিলাদ মাহফিলের মাধ্যমে এসএসসি পরিক্ষার্থী ২০২০ এর বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন হালাইসার নন্দনসার উচ্চ বিদ্যালয়। ২৮ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় হালাইসার উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দশম শ্রেণীর শিক্ষার্থীদের সৌজন্যে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমটির সভাপতি ও অত্র বিদ্যালয়ের উত্তরসূরি আলহাজ্ব মো: এহসানুল হক।
অনুষ্ঠানে কোরআন তেলোয়াত শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল হক সাহেবের স্বরণে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
এরপর দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। সেই সাথে সকল বিদায়ী শিক্ষার্থীদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
এরপর একে একে দশম শ্রেণীর শিক্ষার্থীরা বিদায়ী পরিক্ষার্থীদের উদ্দেশ্যে অশ্রু দিয়ে লেখা বাণী শুনান। বিদায়ী পরিক্ষার্থীরাও জুনিয়ার শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভকামনা ও আবেগময় বক্তব্য দেন।
সেই সাথে শিক্ষকরাও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মঙ্গল কামনা সহ তারা যেনো বিদ্যালয়ের সুনাম অর্জন করতে পারে সে কামনা করেন।
সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান তার বক্তব্যে বলেন, শিক্ষার আলো দিয়ে এলাকাকে আলোকিত করতে মরহুম ফজলুর রহমান সাহেব এই বিদ্যালয়ের জায়গা দিয়েছে। স্কুল করে দিয়েছে। যার জন্ম না হলে এখানে বিদ্যালয় হতো না। তারি উত্তরসূরি এহসানুল হক সেতু প্রতিষ্ঠানকে আরো বড় করেছে। তাই তো আজ শিক্ষার্থীরা ইংরেজিতে বক্তব্য দিচ্ছে।
প্রধান অতিথি আলহাজ্ব এহসানুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের বিদ্যালয়ে সার্বিক রেজাল্ট ভালো। কিন্তু আমাদের শিক্ষার্থীরা জাতীয় ভাবে আগাতে পারে নাই। আমি কথা দিচ্ছি, আগামীতে যাতে আমাদের শিক্ষার্থীরা জাতীয় ভাবে ভালো করে সেদিকে সচেষ্ট থাকবো। তার বক্তব্যে তিনি ইভটিজিং এর উপর বলেন, এই বিদ্যালয়ের আশেপাশে যদি কোন বখাটে মেয়েদের উত্যক্ত করে। সাথে-সাথে আমাকে ফোন দিবেন। আমি আইনগত ব্যবস্থা নিবো। তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীর উচিৎ শিক্ষককে সর্বচ্চ সম্মান দেয়া। শিক্ষক হলো সমাজে ভালো মানুষ গড়ার করিগর। শিক্ষকদের অসম্মান করে কোন জাতি উন্নতি করতে পারবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক ডাঃ ফারুক হোসেন মুন্সি, ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব খান, ঘড়িসার ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন মুন্সি, ঘড়িসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, হালাইসার নন্দনসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুর রহমান। তিনি সমাপনী বক্তব্যে বলেন, পরিক্ষার্থীদের পরিক্ষা চলাকালীন সময় পর্যন্ত ভালো করে লেখা পড়ার নির্দেশ দেন। স্কুল সহ দেশের সুনাম বয়ে আনতে অভিভাবগ সহ সবাইকে দোআ করতে বলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
সব শেষে অত্র প্রতিষ্ঠানকে ধর্মীয় শিক্ষক ফজলুল করিম, দোআ মাহফিলের মোনাজত করে অনুষ্ঠান শেষ করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। উপস্থাপনা করেন, উক্ত বিদ্যালয়ের বাংলা শিক্ষক মশিউল আলম শামীম।