আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার দুই প্রার্থী তুলনামূলকভাবে অধিক অভিজ্ঞ এবং যোগ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিশ্লেষকরা বলছেন, যোগ্যতা এবং অভিজ্ঞতার দৌড়ে এগিয়ে থাকায় সাধারণ মানুষ নৌকার প্রর্থীকে তাদের মেয়র হিসেবে বেছে নিতে পারে। সার্বিক বিবেচনায় এমনটাই মনে হচ্ছে।
জগন্নাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা এবং সততায় ঢাকা উত্তর এবং দক্ষিণ দুই সিটিতেই নৌকার প্রার্থী অন্যদের তুলনায় এগিয়ে আছে। সাধারণ ভোটাররা যদি এগুলো বিবেচনায় নিয়ে ভোট দেয় তাহলে আওয়ামী লীগ জিতে যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ১ ফেব্রুয়ারি ঢাকাবাসি তাদের নগরপিতা নির্বাচন করতে চলেছে। ভোটের ক্ষেত্রে মানুষ সাধারণ মানুষ প্রার্থীদের যোগ্যতা দেখেই ভোট দেয়। কেননা একমাত্র যোগ্য ব্যক্তিই মানুষের চাহিদা পূরণে সক্ষম হতে পারে। তাই যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে, রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি যাদের মেয়র প্রার্থী করেছে তাদের একেবারেই কোনো অভিজ্ঞতা নেই। অপরদিকে আওয়ামী লীগ অভিজ্ঞ ব্যক্তিদের প্রার্থী করেছে। ভোটাররা তাদের চাহিদা পূরণে অভিজ্ঞদেরই বেছে নেবে এটাই স্বাভাবিক। এছাড়াও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বাজায় রাখতেও মানুষ নৌকার দিকে যাবে।