ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম জেলার বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্প পরিদর্শণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

৩১ জানুয়ারি শুক্রবার চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার বেড়িবাঁধ প্রকল্প পরিদর্শণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,এমপি। ক্ষতিগ্রস্ত অবকাঠামোর জন্য প্রায় ৪০০ কোটি টাকার এই পুণর্বাসন প্রকল্পসমূহ পরিদর্শণকালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, চলমান কাজ যাতে জুনের(২০২০) মধ্যে শেষ হয় সে ব্যাপারে আমরা কঠোর নির্দেশনা দিয়েছি। এছাড়া চট্টগ্রামের দক্ষিণ-পূর্বাঞ্চলে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প চলমান যার অধিকাংশ এবছরে শেষ করার আশা করছি। প্রতিমন্ত্রী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শতবর্ষের ডেল্টা প্ল্যান বাস্তবায়ন লক্ষ্যে আমাদের সকল প্রকল্প গৃহীত হচ্ছে এবং আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

পরিদর্শণকালে চট্টগ্রামের সংসদ সদস্য (চট্টগ্রাম-১৬) মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মিজ মোমেনা আক্তার, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (পরিকল্পনা), প্রধান প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকল্পটির কাজ নিষ্পন্ন হলে এই উপজেলার প্রায় ৫ লক্ষাধিক অধিবাসীসহ পুরো চট্টগ্রামের জন্য দুর্যোগকালে সহায়ক হবে। জানা যায়, ইতোমধ্যে প্রকল্পগুলোর কাজের উন্নয়ন সন্তোষজনক হারে রয়েছে এবং কাজের অবশিষ্টাংশের জন্য পৃথক ডিপিপি করার নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী।