ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মির্জাপুল বস্তিতে আবারও আগুন

চট্টগ্রাম মহানগীর পাঁচলাইশ থানাধীন মির্জাপুল এলাকার ডেকোরেশন বস্তিতে এক সপ্তাহের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মির্জাপুল সংলগ্ন ডেকোরেশন গলির ওই বস্তিতে আগুন লাগার কথা জানায় ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট, চন্দনপুরা, নন্দনকানন এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের কয়েকটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করছে। তবে এখনও বিস্তারিত বলতে পারছি না।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার সকালে মির্জাপুল সংলগ্ন ডেকোরেশন গলির ওই বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। বস্তিতে ঢোকার পথ সরু থাকায় ফায়ার স্টেশনের গাড়িগুলো ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়।