ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বাসকষ্ট নিয়ে ওবায়দুল কাদের হাসপাতালে

শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে যান।

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন। এখানে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসানের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ইকো হবে। তবে ভর্তি করা হবে কিনা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।