ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপু‌রে দু‌টি দোকা‌নে মেয়াদ উত্তীর্ণ পন্য পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা

শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম কোটাপাড়ায় দু‌টি দোকা‌নে মেয়াদ উত্তীর্ণ পন্য পাওয়ায় মা‌লিক‌কে ১০ হাজার টাকা জরিমানা ক‌রে‌ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। র‌বিবার (২ ফেব্রুয়া‌রি) দুপু‌রে অভিযান পরিচালনা করে এ জ‌রিমানা করা হয়।

জ‌রিমানা করা দোকানগু‌লো হ‌লো- মেসার্স বেপারী স্টোর ও মেসার্স খান স্টোর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী ব‌লেন,
শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের স্যা‌রের নির্দেশক্রমে র‌বিবার দুপু‌রে সদর উপজেলার স্কুলগুলোর সামনে খাবারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার পশ্চিম কোটাপাড়া প্রাথমিক বিদ্যালয়, শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পালং তুলাসার উচ্চ বিদ্যালয়ের সামনের দোকানগুলোতে অভিযান পরিচালিত হয়। অভিযানে পশ্চিম কোটাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত মেসার্স বেপারী স্টোর ও মেসার্স খান স্টোর কে বিক্রির উদ্যেশে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‌তি‌নি আরও ব‌লেন, অন্যান্য স্কুলগুলোর সামনের দোকান থেকে অস্বাস্থ্যকর আচার ও মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত খেলনাসহ শিশুখাদ্য যেমন-চিপস, কিন্ডারজয় ইত্যাদি জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা মোঃ ইউসুফ হোসেন, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল হোসেনসহ জেলা পুলিশ এর একটি টিম।

‌