ঢাকা, রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জের লালপুর মাটি ও মানুষের নেতা “খলিলুর রহমান খলিল”র জন্মদিন

স্টাফ রিপোর্টার:

আশুগঞ্জ উপজেলা লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লালপুর ইউনিয়নের মাটি ও মানুষের নেতা খলিলুর রহমান খলিলের জন্মদিন আজ।

এ উপলক্ষে লালপুর ইউনিয়ন, আশুগঞ্জ উপজেলা ও ব্রাহ্মবাড়িয়া জেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ে খলিলুর রহমান খলিল বলেন, পৃথিবীর বুকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। মানুষ হয়ে জন্ম নেওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রশংসা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি আরো একটি নতুন বছরের সুচনা করার সুযোগ দিয়েছেন।

তিনি সৃষ্টিকর্তার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মহান সৃষ্টিকর্তার সকল সৃষ্টির সেবা করার মাধ্যমে নিজেকে বিলিয়ে দিতে চাই। পাশে থাকতে চাই লালপুর ইউনিয়ন গন-মানুষের।

এদিকে খলিলুর রহমান খলিলের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তায়, লালপুরের তরুণরা বলেন, পরিচ্ছন্ন রাজনীতির শুদ্ধ জননেতা, সময়ের তরুন নেতৃত্বের রোল মডেল তিনি, সততা, নিষ্ঠার মাইল ফলক, তিনি ছাত্র রাজনীতি, যুব রাজনীতি ও আওয়ামী রাজনীতিতে একজন সফল মানুষ। যাকে অনুসরণ করে চলছে এবং চলবে আমাদের মতো নতুন প্রজন্ম।

ঐ ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষেরা বলেন, লালপুর ইউনিয়নকে নতুন করে সাজানোর যে ইচ্ছা শক্তি তার মাঝে আমরা দেখেছি, আশা করি এলাকাবাসীর সহযোগিতা পেলে এবং সেই সুযোগ করে দিলে তিনি লালাপুর ইউনিয়নকে তার নেতৃত্বে সবসময় মাদক মুক্ত রাখতে পারবেন।