আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল প্রতিরোধে ১৩ ফেব্রæয়ারি বৃহস্পতিবার দুপুরে নড়িয়া উপজেলার ভোজেশ^র বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালিত হয়। এ সময় একটি মিষ্টির দোকানে অভিযানকালে দেখা যায় তৈরিকৃত মিষ্টি সংরক্ষণের জন্য কাঠের তৈরি তাকে বাসা বেধেছে অসংখ্য তেলাপোকা। এমতাবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাল মিষ্টান্ন ভাÐারকে ৫ হাজার টাকা ও মদিনা সুইটমিট প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী ৭ দিনের মধ্যে স্বাস্থ্যকর আলমারি তৈরি করে ছবিসহ অত্র কার্যালয়ে জানাতে বলা হয়। এছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর মূল্যতালিকায় প্রদর্শণ করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা মোঃ ইউসুফ হোসেন, নড়িয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ গোলাম সাকলাইন এবং জেলা পুলিশ এর একটি টিম।