ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের আদাশন গ্রামের কৃষক আব্দুল লতিফের ফসলি জমি খনন করে মৎস্য খামার করছিল স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আজাহার হাওলাদার।
তাৎক্ষনিক ভাবে কৃষক আব্দুল লতিফ নামে এক কৃষক ডামুড্যা উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ করেন। ডামুড্যা উপজেলা প্রশাসন আজাহার হাওলাদারকে মৌখিক ভাবে নিষেধ করেন তিনি যেনো ফসলি জমি খনন না করেন। কিন্তু ১৩ ফেব্রুয়ারি দুপুরে কৃষক আব্দুল লতিফ ডামুড্যা উপজেলা প্রশাসনের নিকট এসে বলেন প্রভাবশালী ব্যক্তি আজাহার হাওলাদার প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নিজ ইচ্ছেমতো ৭০ জন লোক নিয়ে মাটি খনন করার কাজ শুর করেন এবং অভিযোগকারী ঐ কৃষককে মারধর করেন। তাৎক্ষনিক ভাবে ঘটনা স্থলে গিয়ে ফসলি জমিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আজাহার হাওলাদারকে গ্রেফতার করা হয় । অভিযান চলার সময় ডামুড্যা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযানে নেতৃত্বদেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)আবদুল্লাহ আল মামুন বলেন, আজাহার হাওলাদার নিজ ইচ্ছেমতো কৃষক আব্দুল লতিফের ফসলি জমি কেটে মৎস্য খামার করছিল।কৃষক আব্দুল লতিফ আমাদের কাছে অভিযোগ করলে আমরা আজাহার হাওলাদারকে ডেকে এনে মৌখিক ভাবে নিষেধ করি, কিন্তু তিনি আমাদের নিষেধাজ্ঞা অমান্য করে ৭০ জন লোক নিয়ে মাটি কাটা শুর করেন এবং কৃষক আব্দুল লতিফকে মারধর করেন। তাৎক্ষনিক ভাবে আমি ঘটনাস্থল গিয়ে আজাহার হাওলাদারকে গ্রেফতার করি, তখন ৭০ জন লোক মাটি খনন করার কাজ ফেলে দৌড়ে পালিয়ে যায়।
আজাহার হাওলাদারকে গ্রেফতার করার পর ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়। উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)আবদুল্লাহ আল মামুন আজাহার হাওলাদার নিকট হতে অঙ্গীকারনামা নেয় এজন্য যে তিনি যেনো প্রভাব খাটিয়ে আর কোনদিন কোন কৃষকের জমি খনন না করতে পারে।